English / বাংলা
Editorial News 24

শ্রীপুরে মাটির দেয়ালচাপায় নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে রান্নাঘরে কাজ করার সময় প্রতিবেশীর মাটির দেয়াল ভেঙে তাঁর ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. তুহিন জানান, প্রতিদিনের মতো সেদিনও তাঁর মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় পাশের বাড়ির বাসিন্দা মো. জয়নালের পুরোনো মাটির দেয়াল হঠাৎ রান্নাঘরের ওপর ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন কোহিনুর বেগম এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তুহিনের অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শনিবার সকালে কাউকে না জানিয়ে জয়নাল দেয়াল অপসারণের কাজ শুরু করেন। বিষয়টি আগে থেকে জানা থাকলে তাঁর মা ওই জায়গায় কাজ করতেন না বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী জয়নালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণে আরও সতর্কতা অবলম্বন করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শ্রীপুরে মাটির দেয়ালচাপায় নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে রান্নাঘরে কাজ করার সময় প্রতিবেশীর মাটির দেয়াল ভেঙে তাঁর ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. তুহিন জানান, প্রতিদিনের মতো সেদিনও তাঁর মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় পাশের বাড়ির বাসিন্দা মো. জয়নালের পুরোনো মাটির দেয়াল হঠাৎ রান্নাঘরের ওপর ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন কোহিনুর বেগম এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তুহিনের অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শনিবার সকালে কাউকে না জানিয়ে জয়নাল দেয়াল অপসারণের কাজ শুরু করেন। বিষয়টি আগে থেকে জানা থাকলে তাঁর মা ওই জায়গায় কাজ করতেন না বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী জয়নালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণে আরও সতর্কতা অবলম্বন করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0