English / বাংলা
Editorial News 24

এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু ‘কাইল্লা পলাশ’

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ।

গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পলাশের স্ত্রী একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু ‘কাইল্লা পলাশ’

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ।

গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পলাশের স্ত্রী একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0