রাজধানীর যানজট ও বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আগামী দুই বছরের মধ্যে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীসেবার মান সন্তোষজনক নয় এবং পরিবেশও আধুনিক পরিবহন ব্যবস্থার উপযোগী নয়। এ কারণে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে।তিনি জানান, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে বিদ্যমান টার্মিনালগুলোর কিছু উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হবে। তবে পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।শেখ রবিউল আলম বলেন, বর্তমানে অনেক উন্নতমানের ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাজধানীর বিভিন্ন স্থানে নিজস্ব কাউন্টার বা অস্থায়ী স্ট্যান্ড থেকে যাত্রী ওঠানামা করাচ্ছে। এসব স্থানে তুলনামূলক ভালো পরিবেশ ও সুযোগ-সুবিধা থাকলেও অধিকাংশ বাসস্ট্যান্ডে সেই মানের সেবা নেই।তিনি আরও বলেন, বাস পরিবহন ব্যবস্থায় ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে কলাবাগানসহ বিভিন্ন স্থানে যত্রতত্র বাসের যাত্রী ওঠানামার যে চর্চা রয়েছে, ভবিষ্যতে তা আর অনুমোদন দেওয়া হবে না।
মন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পিত টার্মিনাল ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে রাজধানীর গণপরিবহন সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন