English / বাংলা
Editorial News 24

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু

AI

নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলায় পৃথক ঘটনায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দেখলেই পশ্চিম পাড়া গ্রামের শামসুল হুদা (৪৯) এবং ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল পৌনে ছয়টার দিকে রাজীব মিয়া বাড়ির সামনে গণেশের হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন।

একই সময় কেন্দুয়ার শামসুল হুদা বাড়ির পাশে মুরাইল বিলের দেওয়াল খালে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে আশরাফুল ইসলামও গ্রামের পার্শ্ববর্তী সান্দিকোনা খালে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ হারান।

মদন ও কেন্দুয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং প্রতিটি পরিবারকে সরকারি বিধি অনুযায়ী ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরে নেত্রকোনায় বজ্রপাতে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদন ও কেন্দুয়া উপজেলায় পৃথক ঘটনায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দেখলেই পশ্চিম পাড়া গ্রামের শামসুল হুদা (৪৯) এবং ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল পৌনে ছয়টার দিকে রাজীব মিয়া বাড়ির সামনে গণেশের হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন।

একই সময় কেন্দুয়ার শামসুল হুদা বাড়ির পাশে মুরাইল বিলের দেওয়াল খালে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে আশরাফুল ইসলামও গ্রামের পার্শ্ববর্তী সান্দিকোনা খালে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ হারান।

মদন ও কেন্দুয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং প্রতিটি পরিবারকে সরকারি বিধি অনুযায়ী ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরে নেত্রকোনায় বজ্রপাতে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0