জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বাংলা ও ইংরেজি মিশিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান।
মঙ্গলবার (১৬ জুন) সংসদে বিরোধী দলের এক সদস্যের সমালোচনার জবাবে তিনি মিশ্র ভাষায় বক্তব্য দেন, যা পরে সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
বক্তব্যে তিনি দেশের বিভিন্ন উন্নয়ন ও অনিয়ম নিয়ে সমালোচনা করেন এবং অতীত সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তোলেন। একই সঙ্গে বর্তমান সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানান।
সংসদে তার বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ঘাটতি, কাঁচা রাস্তার সমস্যা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ রয়েছে।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় একপর্যায়ে স্পিকার তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। পরে তাকে আরও সংক্ষিপ্তভাবে কথা শেষ করার সুযোগ দেওয়া হলেও তিনি কিছু অতিরিক্ত সময় চান এবং তার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরেন।
শেষ পর্যন্ত স্পিকার তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে বলেন এবং ভবিষ্যতে আরও সময় পাওয়ার আশ্বাস দেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন