ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিমদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Rights Watch।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসব কার্যক্রম চালাচ্ছে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তা ঠেকানোর চেষ্টা করছে। ফলে দুই দেশের সীমান্তের ‘শূন্য রেখা’য় বহু মানুষ আটকে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের ১ জুন থেকে এখন পর্যন্ত অন্তত ২১টি ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। এসব ঘটনায় শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়।
এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনের ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতির কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে দাবি করা হয়।
Human Rights Watch-এর এশিয়া বিষয়ক উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মানবাধিকার লঙ্ঘন করে এ ধরনের পুশ ইন বন্ধ করতে হবে এবং নাগরিকত্ব যাচাইসহ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন