আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনায় পবিত্র কাবা শরিফে নতুন কিসওয়া (গিলাফ) স্থাপন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও মহররম মাসের শুরুতে ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে পুরোনো গিলাফ অপসারণ করে নতুন কিসওয়া পরানো হয়।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়। এ উপলক্ষে মসজিদুল হারাম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সৌদি রাজপরিবারের প্রতিনিধি, ধর্মীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা।
কাবার গিলাফ, যা ‘কিসওয়া’ নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ প্রযুক্তি ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের পরিশ্রমে সাতটি ধাপে সম্পন্ন হয় এর নির্মাণকাজ।
নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়, যার মোট ওজন ৮২৫ কেজি। কিসওয়ার ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত অত্যন্ত নিখুঁত ক্যালিগ্রাফির মাধ্যমে খোদাই করা হয়েছে।
এসব আয়াতের অলংকরণে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি বিশুদ্ধ রৌপ্য। সব মিলিয়ে নতুন কিসওয়ার মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।
সৌদি আরবের দীর্ঘদিনের রীতি অনুযায়ী, নতুন কিসওয়া আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো কিসওয়া ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি, কূটনীতিক ও বিশেষ অতিথিদের স্মারক হিসেবে উপহার দেওয়া হয়।
ধর্মীয় গুরুত্বের পাশাপাশি কাবার কিসওয়া মুসলিম বিশ্বের কাছে ঐতিহ্য, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। নতুন হিজরি বছরের শুরুতে নতুন কিসওয়ায় সজ্জিত পবিত্র কাবা বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে নতুন আবেগের সঞ্চার করেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন