দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুন, শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরা পালিত হবে শুক্রবার (২৬ জুন)।
কমিটি আরও জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অফিস, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেই মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল ও বিশেষ ইবাদতের আয়োজন করা হয়ে থাকে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন