রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতা ও অন্যান্য পাওনার দাবিতে সড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে তাদের পুলিশি পাহারায় শ্রম ভবনের দিকে যেতে দেখা যায়।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, ঈদের পর নাসা গ্রুপ তাদের গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন-ভাতা ছাড়াও কিছু পাওনা ও ক্ষতিপূরণের দাবি রয়েছে। কারখানা বন্ধের পর নিয়ম অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, তা না পাওয়ায় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে সড়কে অবস্থান নেন।ডিসি ইবনে মিজান বলেন, সকাল ১০টার কিছু সময় পর শ্রমিকরা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করা হলে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারা সড়ক ছেড়ে দেন।তিনি আরও জানান, শ্রমিকদের সাতরাস্তা মোড় পার করে পুলিশি নিরাপত্তায় শ্রম ভবনের দিকে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন