চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (প্রায় ৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশের পাহাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাহাড়চূড়ায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই বৃদ্ধের পরনে কোনো কাপড় ছিল না।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি একজন ভবঘুরে হতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সুরতহাল প্রতিবেদনে বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন