দেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে, যা দেশের ডিজিটাল সংযোগ এবং নেটওয়ার্ক কাভারেজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (১৪ জুন) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
এই নতুন লো-ব্যান্ড স্পেকট্রামের মাধ্যমে বিশেষ করে ভবনের ভেতরে নেটওয়ার্কের মান উন্নত হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও আরও বিস্তৃত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে। এতে ডিজিটাল বিভাজন কমবে এবং গ্রামীণ পর্যায়ে দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব হবে।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং শহর-গ্রাম নির্বিশেষে সমান মানের সংযোগ নিশ্চিত করতে সাহায্য করবে।
গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান বলেন, এই ব্যান্ড ভবিষ্যতের প্রযুক্তি যেমন 5G, AI ও IoT এর জন্য প্রস্তুতি আরও শক্তিশালী করবে। একইসঙ্গে এটি দেশের নেটওয়ার্ক অভিজ্ঞতাকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও উন্নত করবে।
চলতি বছরের শুরুতে বিটিআরসি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম ১৩ বছরের জন্য বরাদ্দ দেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ২,২০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে অবদান রাখবে বলে জানা গেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন