রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
এর আগে গত ১১ জুন সরকার আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। এ ঘটনার পরপরই ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এই রিট দায়েরের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সরাসরি সম্পর্ক নেই।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন