পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করা হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (১৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন নম্বর, জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানাতে অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্যের ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে পবিত্র আশুরার তারিখ ঘোষণা করা হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন