পিরোজপুরের জিয়ানগর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের অর্ধগলিত মরদেহ ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ পশারী (২২)। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর সংলগ্ন কচা নদীতে ডুবে থাকা ‘এমভি গ্রীন এসট্রল-১’ নামের একটি জাহাজের পাশে একটি ডিঙ্গি নৌকায় তার ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় রোববার জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বড় ভাই রানা পশারী। পরে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চায়। রোববার রাত ৮টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজটির ভেতর থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই রানা পশারী বলেন, “আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তার জিনিসপত্র জাহাজের কাছে পাওয়া যায়। কীভাবে সে ওই ডুবে থাকা জাহাজের ভেতরে গেল, কিংবা এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা এখনই বলা সম্ভব নয়।” জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানান, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ডুবে থাকা জাহাজটিকে ঘিরে রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাজমুল ইসলাম
অফিস: এম জি টাওয়ার লেভেল ৭, ৩৮৯/বি ডি আই টি রোড, রামপুরা, ঢাকা-১২১৯
ফোন: ০১৬১০৬৫৬৫৫৩
ইমেইল: info@editorialnews24.com
আপনার মতামত লিখুন