চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্তে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর সতর্ক অবস্থানের কারণে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। আজ রোববার (১৪ জুন) ভোরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, আজ ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে এনে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো।
বিষয়টি টের পাওয়া মাত্রই দর্শনা সীমান্তের জয়নগর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে কড়া পাহারায় বসেন এবং সতর্ক অবস্থান নেন।
বিএসএফের এই অনধিকার প্রবেশের চেষ্টা রুখতে শুধু বিজিবি নয়, স্থানীয় গ্রামবাসীরাও পুশইন প্রতিরোধে সীমান্তে এসে যোগ দেন। বিজিবি ও স্থানীয় জনগণের এমন অনড় ও সাহসী অবস্থান দেখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। পরে জড়ো করা ওই ১১ জনকে শূন্যরেখা (জিরো লাইন) এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
"ভোরের দিকে বিএসএফের পক্ষ থেকে পুশইনের একটি চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।" — লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান (অধিনায়ক, ৬ বিজিবি ব্যাটালিয়ন)
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি ও বিশেষ টহল অব্যাহত রাখা হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন