বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল পৌনে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ কামরুল হাসান (৩৫) ও মো. সাকিব (২২)। তাঁরা দুজনই ভোলা জেলার বাসিন্দা। একই ঘটনায় সহকর্মী মঈন উদ্দিন ঘটনাটি সামনে থেকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের নিচের ছাদে পলেস্তারার কাজ করছিলেন কামরুল ও সাকিব। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে করে নির্মাণসামগ্রী ওপরে তোলা হচ্ছিল। হঠাৎ পাত্রটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুই শ্রমিক মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে বিদ্যুতায়িত পাত্রটিও তাঁদের শরীরের ওপর পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিদ্যুতের তাপে তাঁদের শরীর ঝলসে যায় এবং পুরো ভবনজুড়ে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে।
বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী জানান, নিহত দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। সহকর্মীর মৃত্যুর দৃশ্য দেখে মঈন উদ্দিন সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় বলেন, শ্রমিকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানিয়েছেন, কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন