English / বাংলা
Editorial News 24

বুধবার (১০ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস উল্টে আহত ২৪

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১০ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বাসটি মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হয়। পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীরা আহত হন।আহতদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের অধিকাংশের শরীরে কাঁচের আঘাত ও চাপাজনিত জখম রয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের মধ্যে বাসচালক ও বাংলা বিভাগের শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস উল্টে আহত ২৪

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১০ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বাসটি মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হয়। পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীরা আহত হন।আহতদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের অধিকাংশের শরীরে কাঁচের আঘাত ও চাপাজনিত জখম রয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের মধ্যে বাসচালক ও বাংলা বিভাগের শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0