English / বাংলা
Editorial News 24

ব্যয় ১৭ হাজার কোটি টাকার বেশি

১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে জুন-আগস্ট ২০২৬ সময়ের জন্য ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৩৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।সভা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি পৃথক প্যাকেজের আওতায় গ্যাস অয়েল, জেট এ-১, ফার্নেস অয়েল এবং গ্যাসোলিন-৯৫ আমদানি করা হবে।

প্যাকেজ পিজি-০১-এর আওতায় সিঙ্গাপুরভিত্তিক ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল এবং ৯০ হাজার মেট্রিক টন জেট এ-১। এ ক্রয়ে ব্যয় হবে প্রায় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।

প্যাকেজ পিজি-০২-এর আওতায় ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করবে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল এবং ৮০ হাজার মেট্রিক টন জেট এ-১ রয়েছে। এ খাতে ব্যয় হবে প্রায় ৬ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ টাকা।প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড ২ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল সরবরাহ করবে। এ জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা।

অন্যদিকে প্যাকেজ পিজি-০৪-এর আওতায় ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ সরবরাহ করবে। এতে ব্যয় হবে প্রায় ৭৪৮ কোটি ৯৬ লাখ টাকা।সরকারি সূত্র জানিয়েছে, জানুয়ারি-জুন ২০২৬ সময়ের তুলনায় জুন-আগস্ট মেয়াদে জ্বালানি তেলের প্রিমিয়াম উল্লেখযোগ্য হারে বেড়েছে। গ্যাস অয়েলের প্রিমিয়াম প্রায় ৬৪ শতাংশ, জেট এ-১-এর ৫৪ শতাংশ, ফার্নেস অয়েলের ৪৫ শতাংশ এবং গ্যাসোলিন-৯৫-এর প্রিমিয়াম প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সরকারের মতে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ, পরিবহন ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এই আমদানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0