পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এই যানবাহন কেনা হবে। প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যানবাহনগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমোদনও দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে আরও জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতেই এসব পিকআপ কেনা হচ্ছে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন