English / বাংলা
Editorial News 24

নোয়াখালীর হাতিয়ায় ট্রলার থেকে ধাক্কা দিয়ে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে; ঘটনাটি তদন্তের দাবি উঠেছে।

দাওয়াত খেয়ে ফেরার পথে ‘ওয়াটার ব্রেক’? মেঘনায় পড়ে গেলেন আ.লীগ নেতা, উঠল ধাক্কা দেওয়ার অভিযোগ!

নোয়াখালীর হাতিয়ায় ছেলের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলে ও ঘাটে থাকা লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগীর নাম অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ। তিনি উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় রাজনীতিতে পরিচিত এই নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে দাওয়াত শেষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ফেরি বন্ধ থাকায় তারা ট্রলার ভাড়া করেন। এ সময় পরিবারের সদস্যরা ট্রলারে ওঠার পর তিনি নিজে উঠতে গেলে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মেঘনা নদীতে পড়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পরপরই ঘাটে উপস্থিত লোকজন ও জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।

ভুক্তভোগী দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি জানান, ঘটনাটি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দাওয়াত খেয়ে ফেরার পথে ‘ওয়াটার ব্রেক’? মেঘনায় পড়ে গেলেন আ.লীগ নেতা, উঠল ধাক্কা দেওয়ার অভিযোগ!

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়ায় ছেলের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলে ও ঘাটে থাকা লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগীর নাম অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ। তিনি উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় রাজনীতিতে পরিচিত এই নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে দাওয়াত শেষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ফেরি বন্ধ থাকায় তারা ট্রলার ভাড়া করেন। এ সময় পরিবারের সদস্যরা ট্রলারে ওঠার পর তিনি নিজে উঠতে গেলে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মেঘনা নদীতে পড়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পরপরই ঘাটে উপস্থিত লোকজন ও জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।

ভুক্তভোগী দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি জানান, ঘটনাটি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0