English / বাংলা
Editorial News 24

সিরাজদিখানে ধান কেনাবেচায় অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সীগঞ্জে ওজনে কম দেওয়ায় ধান ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধান কেনাবেচার সময় ওজনে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধান কেনাবেচার সময় প্রতি লেনদেনে প্রায় ১০ থেকে ১২ কেজি পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, বাজারে ন্যায্যতা, স্বচ্ছতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে ওজনে কম দেওয়ায় ধান ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধান কেনাবেচার সময় ওজনে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধান কেনাবেচার সময় প্রতি লেনদেনে প্রায় ১০ থেকে ১২ কেজি পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, বাজারে ন্যায্যতা, স্বচ্ছতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0