রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৫ মিনিটের পর ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুটানে হলেও এর কম্পন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, চীন এবং ভুটানের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন