English / বাংলা
Editorial News 24

ফ্লাইট চলাচল স্বাভাবিক

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো শেড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটের দিকে কুরিয়ার অপারেশনে ব্যবহৃত একটি কন্টেইনারের ভেতর ও আশপাশে আগুনের সূত্রপাত হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই শাহজালাল বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোনো প্রভাব ফেলেনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন লাগার তিন মিনিটের মধ্যে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো শেড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটের দিকে কুরিয়ার অপারেশনে ব্যবহৃত একটি কন্টেইনারের ভেতর ও আশপাশে আগুনের সূত্রপাত হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই শাহজালাল বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোনো প্রভাব ফেলেনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন লাগার তিন মিনিটের মধ্যে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0