English / বাংলা
Editorial News 24

বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

চট্টগ্রামের আগ্রাবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ যুবলীগ

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নিষিদ্ধ যুবলীগের মিছিলছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক দিয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় নেতা-কর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়। তাঁদের হাতে থাকা ব্যানারে শিশু নির্যাতন, শিশুমৃত্যু এবং শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি ও বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কথা লেখা ছিল।

মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে সেখানে জড়ো হয়ে নেতা-কর্মীরা স্লোগান দেন।

চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল। এর আগে গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এছাড়া গত সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পরবর্তীতে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রথম আলোকে জানান, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আগ্রাবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ যুবলীগ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক দিয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় নেতা-কর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়। তাঁদের হাতে থাকা ব্যানারে শিশু নির্যাতন, শিশুমৃত্যু এবং শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি ও বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কথা লেখা ছিল।

মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে সেখানে জড়ো হয়ে নেতা-কর্মীরা স্লোগান দেন।

চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এটি তৃতীয় মিছিল। এর আগে গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এছাড়া গত সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পরবর্তীতে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রথম আলোকে জানান, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0