মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়শা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, ফলে সড়কটিতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা স্থানীয় ইতালি প্রবাসী আবুল ঘরামির কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, দুর্ঘটনার পর সড়ক অবরোধের ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন