রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। এরপর ফেরিতে ওঠার সময় বাসটির ব্রেক বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম্প ভেঙে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিআইডব্লিউটিএ এবং ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাস উদ্ধারের কাজ শুরু করে।
এ ঘটনায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলেও কোনো যাত্রী হতাহত বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো যাত্রীর স্বজনও নিখোঁজের অভিযোগ করেননি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একই ধরনের দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে গিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর ফেরিতে ওঠার আগে বাস থেকে সব যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়। এবার সেই নির্দেশনা কার্যকর থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন