English / বাংলা
Editorial News 24

নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকার মিরপুর-১১ নম্বরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে তার মৃত্যুর ঘটনায় কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তের জন্য মানবাধিকার কমিশনের মাধ্যমে অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের পরিবর্তে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত পরিচালনার আবেদন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানিতে থাকবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, বাবা-মায়ের ভরণপোষণ আইনসহ দণ্ডবিধির আলোকে অবহেলাজনিত কারণে কোনো অপরাধ হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুসন্ধান প্রয়োজন।

এর আগে গত রোববার রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম একই বাসায় মেয়ের সঙ্গে থাকতেন। তবে তারা আলাদা কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন কোনো সাড়া না পেয়ে পরে মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ঢাকার মিরপুর-১১ নম্বরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে তার মৃত্যুর ঘটনায় কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তের জন্য মানবাধিকার কমিশনের মাধ্যমে অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের পরিবর্তে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত পরিচালনার আবেদন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানিতে থাকবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, বাবা-মায়ের ভরণপোষণ আইনসহ দণ্ডবিধির আলোকে অবহেলাজনিত কারণে কোনো অপরাধ হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অনুসন্ধান প্রয়োজন।

এর আগে গত রোববার রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম একই বাসায় মেয়ের সঙ্গে থাকতেন। তবে তারা আলাদা কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন কোনো সাড়া না পেয়ে পরে মরদেহ উদ্ধার করা হয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0