যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, দেশে আলোচিত হত্যাকাণ্ডগুলোর প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কোনো ধরনের ‘জজ মিয়া’ নাটক বা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি জনগণ দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। অতীতের সাগর-রুনি হত্যা মামলার মতো কোনো ঘটনা যেন বছরের পর বছর ঝুলে না থাকে, সে দাবি জানান তিনি। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত ‘পুশইন’ চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সীমান্ত হত্যার বিচার দাবি করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ নানা অবহেলার শিকার। সেখানে পর্যাপ্ত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ নেই। তিনি বলেন, জীবিকার তাগিদে সীমান্তবাসীদের চোরাচালানকারী হিসেবে দোষারোপ করা ঠিক নয়। সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। বিজিবির জন্য আধুনিক অস্ত্র, উন্নত যানবাহন ও বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো বাংলাদেশি অপরাধ করলেও বিচার ছাড়া তাকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। সর্বশেষ তিনি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর ভাষায়, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও কোনো আঘাত দেশের মানুষ মেনে নেবে না।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন