সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (৩ জুন) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ গণমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫ মিনিটে তিনি মারা যান। পরে তার মরদেহ রাজধানীর বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ কে এম রহমতুল্লাহ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টায় বেরাইদ মাঠে জানাজার পর তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন