কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১,৭০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে বোট দুটি আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। উদ্ধার করা সিমেন্ট ও বোটগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সমুদ্রসীমায় চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন