English / বাংলা
Editorial News 24

মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন

বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরের হামলায় শিশুর মৃত্যু

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের পূর্ব পাশের নারীদের ঘাটে গোসল করতে নামলে ফাতেমা আক্তার নামে শিশুটিকে দীঘিতে থাকা কুমিরটি টেনে নিয়ে যায়। ঘটনাটি ঘটার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

মাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাতেমা আক্তার মাজার এলাকায় অবস্থানরত এক মানসিক প্রতিবন্ধী ভবঘুরে নারীর মেয়ে। তার পরিবারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে অনেক মানুষ উপস্থিত থাকলেও কুমিরের আক্রমণের পর কেউ শিশুটিকে উদ্ধারে এগিয়ে যেতে পারেননি। চিৎকার-চেঁচামেচির মধ্যেই কুমিরটি তাকে পানির নিচে নিয়ে যায়।ঘাটসংলগ্ন এক দোকানি জানান, উদ্ধার হওয়া শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করে মহিলা ঘাটে রাখা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাফনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, নিহত শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় শিশুটির দাফনসহ প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরের হামলায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের পূর্ব পাশের নারীদের ঘাটে গোসল করতে নামলে ফাতেমা আক্তার নামে শিশুটিকে দীঘিতে থাকা কুমিরটি টেনে নিয়ে যায়। ঘটনাটি ঘটার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

মাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাতেমা আক্তার মাজার এলাকায় অবস্থানরত এক মানসিক প্রতিবন্ধী ভবঘুরে নারীর মেয়ে। তার পরিবারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে অনেক মানুষ উপস্থিত থাকলেও কুমিরের আক্রমণের পর কেউ শিশুটিকে উদ্ধারে এগিয়ে যেতে পারেননি। চিৎকার-চেঁচামেচির মধ্যেই কুমিরটি তাকে পানির নিচে নিয়ে যায়।ঘাটসংলগ্ন এক দোকানি জানান, উদ্ধার হওয়া শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের চিহ্ন রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করে মহিলা ঘাটে রাখা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাফনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, নিহত শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় শিশুটির দাফনসহ প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0