সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ভেটকি মাছ। বিরল এই মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে রোববার দিবাগত রাতে মাছটি ধরা পড়ে। মাছটি পাওয়ার পর তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছরে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সবচেয়ে বড় ভেটকি মাছ ধরা পড়েছে। একই সময়ে তিনি আরও প্রায় দুই কেজি ওজনের একটি মাছও ধরতে সক্ষম হন।
কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার বলেন, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। ১২ কেজি ওজনের এই মাছটি কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। মাছটি কিনেছেন ঢাকার এক চাকরিজীবী।
মাছটির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় অনেক মানুষ আড়তে ভিড় করেন এবং বিশাল আকৃতির ভেটকি মাছটির সঙ্গে ছবি তোলেন।
স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় ও মূল্যবান মাছের উপস্থিতি নদীর সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রমাণ বহন করে। তারা মনে করেন, মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে, যা জেলেদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: বাসস
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন