সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেরিন সুলতানা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও খারাপ হলে রোববার (৩১ মে) তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং তিনি নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা ও মূল্যায়ন চলমান রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন