English / বাংলা
Editorial News 24

টোকিওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল; জিয়ার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান ইশরাক হোসেনের

জাপানে বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাপানের রাজধানী টোকিওতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি জাপান শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ব্যারিস্টার নুসরাত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ ও রাষ্ট্র পরিচালনায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন যথাযথভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

এ সময় তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠু, উপদেষ্টা মোফাজ্জল হোসাইন ও দেলোয়ার হোসেন ডিউ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক হোসেন হায়দার, কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, রাজীব জামান, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক ইমরান আল ইমুসহ আরও অনেকে।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তার ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জাতীয় ঐক্য সুসংহত করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে জাপানের বিভিন্ন প্রিফেকচার ও জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জাপানে বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0