English / বাংলা
Editorial News 24

‘ক্ষমতা আঁকড়ে না ধরে পদত্যাগ, বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা’—ফেসবুক পোস্টে ডাকসু সদস্য

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন সর্ব মিত্র চাকমা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি দীপেন দেওয়ানকে একজন ভদ্র, মার্জিত ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা লেখেন, “পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যেখানে অধিকাংশ মানুষ ক্ষমতা ধরে রাখতে চান।”

তিনি আরও লেখেন, “মন্ত্রীকে যতটুকু চিনেছি ও জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনৈতিক অঙ্গনে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, সেখানে তিনি কখনও বিরোধী পক্ষকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেননি।”

সর্ব মিত্র চাকমার মতে, অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর দীপেন দেওয়ানকে বেশ সক্রিয় দেখা গেছে। তাই দেশ ও পার্বত্য অঞ্চলের মানুষের স্বার্থে তার দায়িত্বে থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “তার পদত্যাগের পেছনে অন্য কোনো অভ্যন্তরীণ কারণ আছে কি না, তা জানা নেই। তবে প্রধানমন্ত্রী চাইলে তিনি দায়িত্বে থাকতে আপত্তি করবেন না বলেই আমার বিশ্বাস।”

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দীপেন দেওয়ান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন সর্ব মিত্র চাকমা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0