English / বাংলা
Editorial News 24

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়।সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পাশাপাশি জলকামান থেকে পানি ছোড়া এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযানের মুখে আন্দোলনকারীরা প্রথমে সরে গেলেও পরে আবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়।সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পাশাপাশি জলকামান থেকে পানি ছোড়া এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযানের মুখে আন্দোলনকারীরা প্রথমে সরে গেলেও পরে আবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0