চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান (৪৪) ও তাঁর ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসচালককে আটক করেছে এবং নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন