পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে পৌঁছেছেন।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে হাজিদের বহনকারী প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
জানা গেছে, শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় মধ্যরাতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকালে দেশে পৌঁছান হাজিরা।
হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রমের প্রথম দিনেই ১৩টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এসব ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন মুসল্লি সৌদি আরবে গিয়েছিলেন। তবে হজ পালনকালে বিভিন্ন কারণে ৩১ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাবি, সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সমন্বয়ের কারণে এ বছর নিবন্ধিত সব হজযাত্রী নির্বিঘ্নে সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এখন ধাপে ধাপে দেশে ফিরছেন তারা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন