English / বাংলা
Editorial News 24

লিটারে ৫ টাকা বেশি অকটেন-পেট্রোল-কেরোসিন

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (৩১ মে) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারিত রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিলও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। সেই সিদ্ধান্তের পর ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত হয়।

সর্বশেষ এ সিদ্ধান্তের ফলে দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হলো। এতে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0