কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়ার দাবি, কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নির্বাচনী এলাকা মুরাদনগরের জন্য ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার এলাকার জন্য ১০ কোটি টাকা নিয়েছেন। তিনি বলেন, জেলা পরিষদের এই অর্থ প্রতিষ্ঠানটির নিজস্ব রাজস্ব তহবিলের টাকা। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডে সেই সমন্বয়ের প্রতিফলন দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে মোস্তাক মিয়া আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা।
তবে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন