রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মে) সন্ধ্যায় হাসপাতালটিতে পরিচালিত পরিদর্শনের সময় এসব অনিয়ম ধরা পড়ে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের ক্যান্টিনে তেলাপোকার উপস্থিতি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য অসঙ্গতির কারণে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রেফ্রিজারেটরেও অনিয়ম পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট জানান, ব্লাড ব্যাংক ছাড়া অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের মিটার পাওয়া যায়নি। শুধু চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত রেফ্রিজারেটরগুলোতে মিটার ছিল।
এদিকে সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় তাদের কোনো গাফিলতি ছিল না।
অন্যদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন