English / বাংলা
Editorial News 24

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৩ জন, সিলেটে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং চট্টগ্রামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

মৃতদের মধ্যে ৪৯৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জনে পৌঁছেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু।

তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৩ জন, সিলেটে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং চট্টগ্রামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

মৃতদের মধ্যে ৪৯৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জনে পৌঁছেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু।

তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0