English / বাংলা
Editorial News 24

আগামী সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খুলে যাওয়ার কথা থাকায় অনেকেই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে থেকেই ঢাকায় ফিরছেন

ঈদের ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

ঈদুল আজহার ছুটি এখনও শেষ হয়নি। তবে কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেক মানুষ। পরিবার-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরীতে ফিরছেন চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ।

আগামী সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খুলে যাওয়ার কথা থাকায় অনেকেই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে থেকেই ঢাকায় ফিরছেন।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে ফিরতি যাত্রীদের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্টেশন এলাকায় একদিকে যেমন ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে, অন্যদিকে ঈদের ছুটি কাটাতে এখনো অনেকে রাজধানী ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। ফলে কমলাপুর রেলস্টেশনজুড়ে দুইমুখী যাত্রী চলাচলে ব্যস্ত পরিবেশ বিরাজ করছে।

স্টেশনে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী জানান, সকালে ফিরতি যাত্রীদের চাপ তুলনামূলক বেশি ছিল। তবে এখনো ব্যাপক হারে মানুষের ফেরা শুরু হয়নি।

তিনি বলেন, “আজ কিছু মানুষ ফিরছেন, তবে মূল ফিরতি যাত্রার চাপ আগামী দুই-এক দিনের মধ্যে শুরু হবে। তখন স্টেশনে চলাচল করাই কঠিন হয়ে পড়বে। সংশ্লিষ্টদের ধারণা, ছুটি শেষ হওয়ার আগের দিন ও তার আগের দিন ঢাকামুখী যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে। এতে কমলাপুর রেলস্টেশনসহ বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতেও বাড়তি চাপ তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদের ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঈদুল আজহার ছুটি এখনও শেষ হয়নি। তবে কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেক মানুষ। পরিবার-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরীতে ফিরছেন চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ।

আগামী সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খুলে যাওয়ার কথা থাকায় অনেকেই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে থেকেই ঢাকায় ফিরছেন।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে ফিরতি যাত্রীদের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্টেশন এলাকায় একদিকে যেমন ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে, অন্যদিকে ঈদের ছুটি কাটাতে এখনো অনেকে রাজধানী ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। ফলে কমলাপুর রেলস্টেশনজুড়ে দুইমুখী যাত্রী চলাচলে ব্যস্ত পরিবেশ বিরাজ করছে।

স্টেশনে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী জানান, সকালে ফিরতি যাত্রীদের চাপ তুলনামূলক বেশি ছিল। তবে এখনো ব্যাপক হারে মানুষের ফেরা শুরু হয়নি।

তিনি বলেন, “আজ কিছু মানুষ ফিরছেন, তবে মূল ফিরতি যাত্রার চাপ আগামী দুই-এক দিনের মধ্যে শুরু হবে। তখন স্টেশনে চলাচল করাই কঠিন হয়ে পড়বে। সংশ্লিষ্টদের ধারণা, ছুটি শেষ হওয়ার আগের দিন ও তার আগের দিন ঢাকামুখী যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে। এতে কমলাপুর রেলস্টেশনসহ বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতেও বাড়তি চাপ তৈরি হতে পারে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0