English / বাংলা
Editorial News 24

বাজারে একটি সিন্ডিকেটের প্রভাবের কারণে কাঁচা চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে গেছে

পানির দামেও বিক্রি নেই, সড়ক-নদীর পাশে স্তূপ চামড়া; হতাশ ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আজহার পর দেশের বিভিন্ন জেলায় কাঁচা চামড়ার বাজারে দেখা দিয়েছে চরম স্থবিরতা। আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী, মাদরাসা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ। অনেক এলাকায় ক্রেতা না থাকায় সড়কের পাশে, নদীর তীরে ও খোলা জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে কোরবানির পশুর চামড়া। কোথাও কোথাও চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তা মাটিচাপা দেওয়ার ঘটনাও ঘটেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে একটি সিন্ডিকেটের প্রভাবের কারণে কাঁচা চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন খরচও উঠছে না।

রাজধানীর পোস্তায় চামড়া বিক্রি করতে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, ভালো মানের একটি বড় গরুর চামড়ার দাম ৫০০ টাকার বেশি বলা হচ্ছে না। আর সামান্য কাটা বা ছিদ্র থাকলে সেই দাম নেমে আসছে ১০০ থেকে ২০০ টাকায়। এতে প্রতিটি চামড়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

চামড়ার বাজারের এই অচলাবস্থায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় প্রতিবছরের মতো এবারও জাতীয় সম্পদের বড় একটি অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পানির দামেও বিক্রি নেই, সড়ক-নদীর পাশে স্তূপ চামড়া; হতাশ ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার পর দেশের বিভিন্ন জেলায় কাঁচা চামড়ার বাজারে দেখা দিয়েছে চরম স্থবিরতা। আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী, মাদরাসা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ। অনেক এলাকায় ক্রেতা না থাকায় সড়কের পাশে, নদীর তীরে ও খোলা জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে কোরবানির পশুর চামড়া। কোথাও কোথাও চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তা মাটিচাপা দেওয়ার ঘটনাও ঘটেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে একটি সিন্ডিকেটের প্রভাবের কারণে কাঁচা চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন খরচও উঠছে না।

রাজধানীর পোস্তায় চামড়া বিক্রি করতে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, ভালো মানের একটি বড় গরুর চামড়ার দাম ৫০০ টাকার বেশি বলা হচ্ছে না। আর সামান্য কাটা বা ছিদ্র থাকলে সেই দাম নেমে আসছে ১০০ থেকে ২০০ টাকায়। এতে প্রতিটি চামড়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

চামড়ার বাজারের এই অচলাবস্থায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় প্রতিবছরের মতো এবারও জাতীয় সম্পদের বড় একটি অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0