পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে জমে থাকা বিপুল পরিমাণ কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত দুই দিনে মোট ২৩ হাজার ৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।
শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
এছাড়া ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করে ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।
ডিএসসিসির তথ্যমতে, ঈদের দিন ও পরের দিন মিলিয়ে মোট ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য সংগ্রহ ও ডাম্পিং সম্পন্ন করা হয়েছে।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন