English / বাংলা
Editorial News 24

বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন বলেই তার ধারণা। এজন্য তাকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণ সমাজকে বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন।

রাশেদ খান বলেন, “তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন এবং গালাগাল শেখাচ্ছেন, তা দুঃখজনক। আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।”

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ বলেও আখ্যা দেন তিনি। রাশেদ খানের দাবি, নাসীরুদ্দীন নিয়মিত আপত্তিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন রাশেদ খান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন বলেই তার ধারণা। এজন্য তাকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণ সমাজকে বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন।

রাশেদ খান বলেন, “তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন এবং গালাগাল শেখাচ্ছেন, তা দুঃখজনক। আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।”

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ বলেও আখ্যা দেন তিনি। রাশেদ খানের দাবি, নাসীরুদ্দীন নিয়মিত আপত্তিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন রাশেদ খান।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0