English / বাংলা
Editorial News 24

বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে চিড়িয়াখানায়

ঈদুল আজহায় কোরবানির জন্য কেনা আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের স্বজন মো. তাইবুর রহমান জানান, মূলত কোরবানির জন্য মহিষটি কেনা হয়েছিল। পরে এটি অ্যালবিনো জাতের বিরল প্রাণী হিসেবে পরিচিত হওয়ায় সরকার সংরক্ষণের উদ্যোগ নেয়। এরপর তারা মহিষটি সরকারের কাছে হস্তান্তর করেন।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, “অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল। সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকায় এটি মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এখন সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।”

জানা গেছে, শেষ মুহূর্তে সরকারি পর্যায়ে আলোচনা শেষে মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে এটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলেও পরে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় ৭০০ কেজি ওজনের সাদা রঙের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর চুল ও চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় খামার মালিক এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটির ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। পরে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ভাইরাল এই মহিষটি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে চিড়িয়াখানায়

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0