পবিত্র ঈদুল আজহার দিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবুল কালাম মল্লিক জানান, জ্যৈষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে আকাশে মেঘ জমে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়।তিনি আরও বলেন, চলতি সপ্তাহে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের আশঙ্কা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন