English / বাংলা
Editorial News 24

বিরল প্রজাতির হওয়ায় এটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত করা আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে কোরবানির তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। এর আগে বিকেল ৪টার দিকে জেলা পুলিশের এক কর্মকর্তা মহিষটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিষটিকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিরল প্রজাতির হওয়ায় এটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিষটির মালিক মনিরুজ্জামান বলেন, “রোজার ঈদের কিছুদিন পর মহিষটি কিনেছিলাম। তিন দিন আগে বাড়িতে আনি। আজ থানা থেকে এসে বলেছে সরকার এটি নিয়ে যাবে। আমরা কোনো ঝামেলা চাই না, তাই দিয়ে দিয়েছি।”

তিনি আরও জানান, সরকার তাদের ক্ষতিপূরণ হিসেবে টাকা অথবা কোরবানির জন্য অন্য গরু দেওয়ার আশ্বাস দিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, মহিষটি বিরল প্রজাতির হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মহিষটিকে এক নজর দেখতে সকাল থেকেই মনিরুজ্জামানের বাড়িতে দর্শনার্থীদের ভিড় ছিল। অতিরিক্ত মানুষের চাপ সামলাতে মহিষটিকে ঘরের ভেতরে রাখা হয়। পরে থানায় নেওয়ার খবর শুনেও অনেকে সেখানে গিয়ে ফিরে আসেন।

অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা মহিষটি নিয়ে সম্প্রতি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0