রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে সিআইডির ক্রাইমসিন ইউনিট। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।
সরেজমিনে দেখা যায়, সিআইডির টিম হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে প্রবেশ করে প্রায় ঘণ্টাখানেক ধরে তদন্ত কার্যক্রম চালায়। এ সময় তারা বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য প্রস্তুত করে।
সিআইডির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সব দিক বিবেচনায় রেখে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।”
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত ৬ জন নবজাতকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সিআইডির বিশেষজ্ঞ দল তদন্ত করছে, তাদের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।”
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, বর্তমানে আরও পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন শিশুদের অবস্থা আশঙ্কাজনক এবং কয়েকজনের শরীরে নীলাভ বর্ণ দেখা গেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন